নরেন্দ্র মোদির হাতে বাংলাকে তুলে দিতে হবে, জানালেন শুভেন্দু
দি নিউজ লায়ন ; নরেন্দ্র মোদির হাতে বাংলাকে তুলে দিতে হবে। আমি চাই বাংলা এবং দিল্লিতে একই সরকার হোক। আর সেই লক্ষ্যেই আমি আপনাদের সঙ্গে কাজে নেমে পড়বো। বিজেপিতে যোগ দিয়েই একথা জানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমি পবিত্র মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বলছি, একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম হতে পারবেন না। প্রথম হবে বিজেপি।
তিনি দাবি করেন, বাংলায় আবার সুদিন ফিরবে। কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার হবে। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ৭২ থেকে ৭৭ সাল পর্যন্ত কেন্দ্র রাজ্যে একই সরকার ছিলো। সেই সময় কেন্দ্রে ছিলো ইন্দিরা গান্ধীর সরকার আর রাজ্যে ছিলো সিদ্ধার্থ শংকর রায়ের সরকার। এরপর রাজ্যে ৭৭ সালে বামেদের শাসন শুরু হওয়ার পর আর সেদিন আসেনি। শুভেন্দু বলেন, বাংলায় পরিবর্তন আনতে হবে। তাহলেই বাংলায় মুক্তি ঘটবে।
শুভেন্দু এদিন বলেন, মি এযাবতকাল নিষ্ঠার সঙ্গে তৃণমূল কংগ্রেস করেছিলাম, এবার নিষ্ঠার সঙ্গেই বিজেপিটা করবো। বিজেপিকে ক্ষমতায় এনে বাংলাকে নতুন করে গড়তে হবে। তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে বাঁচাতে হবে। শুভেন্দু এদিন সাফ জানিয়ে দেন, কীভাবে লড়াই করে বাংলা জয় করতে হয়, তা আমরা দেখিয়ে দেবো।

Post a Comment